উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবুল বাশার মিয়া এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকার।
অনুষ্ঠানে প্রদর্শনীভুক্ত সফল কৃষক তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন উপজেলা কৃষি অফিসের সঠিক পরামর্শ ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এবার মরিচের আশাতীত ফলন পেয়েছি। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে রোগবালাই কম হয়েছে এবং উৎপাদন খরচও আগের চেয়ে অনেক সাশ্রয়ী হয়েছে। আমার এই ফলন দেখে গ্রামের অন্য কৃষকরাও এখন এই পদ্ধতিতে মরিচ চাষে আগ্রহী হচ্ছেন।
প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মামুনুর রহমান বলেন, দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে মসলাজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের সঠিক ব্যবহারের মাধ্যমেই কৃষিকে লাভজনক করা সম্ভব। টুঙ্গিপাড়ার এই সাফল্য জেলাজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।
মাঠ দিবসে সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (এসএএও) এবং এলাকার বিপুল সংখ্যক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। বক্তারা উপস্থিত কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন এবং ভবিষ্যতে উন্নত জাতের মসলা চাষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।