1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন আল মামুন ফাউন্ডেশন-এর উদ্যোগে ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে যশোরের বিরামপুরে জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ডা. তানভীর হায়দার তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
এসময় বক্তারা বলেন, রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবানদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সংগঠনের সদস্য সচিব শাকির আহমেদ শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আল মামুন শাওন, হাসিবুর রহমান শামিম, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার, সাইদুজ্জামান শাওনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।