প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
তেরখাদায় অপরাধ নিয়ন্ত্রণে সুধী সমাবেশ অনুষ্ঠিত
দিঘলিয়া প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩ টায় তেরখাদা উপজেলার কোলা পাটগাতী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেরখাদা থানা, খুলনার আয়োজনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সাধারণ মানুষের মতামত ও অভিযোগ শোনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেওয়া হয়। এলাকাবাসী মারামারি, চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাতের কারণে এলাকার প্রায় ৫০টি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে এবং তারা ভয়ে বাড়িতে ফিরতে পারছে না।
সমাবেশে রাজনৈতিক নেতা নান্টু, কুদ্দুস শেখ, ওয়াদুদ মাস্টার ও অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ অনেকেই জনসম্মুখে দাঁড়িয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া উপস্থিত অনেকেই লিখিত আকারে নিজেদের অভিযোগ একটি অভিযোগ বক্সে জমা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ। বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা। সভায় সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা।এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত