1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

খোকসায় গড়াই নদীতে নিখোঁজে দুই শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর তাইবা (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার ও ২৫ ঘন্টা পর অপর শিশু সুরাইয়া (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত তাইবা ও সুরাইয়া একই এলাকার ফারুক ও সোহেলের মেয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু গড়াই নদে গোসলে নেমে সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের কবলে পড়ে যায়। এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করলেও তাইবা ও সুরাইয়া নিখোঁজ হয়। তাইবা ও সুরাইয়া দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী বলেন, নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
খুলনা থেকে আসা ডুবুরি দলের টিম লিডার সাইদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্য টিম উদ্ধার কাজ পরিচালনা করে।
উল্লেখ্য কুষ্টিয়া জেলায় সার্ভিসের ডুবুরী দলের কোন টিম না থাকায় উদ্ধার কাজ পরিচালনা করতে প্রতিবারই অধিক সময় লাগে। স্থানীয় এলাকাবাসী ও নিহত শিশু স্বজনদের দাবি কুষ্টিয়াতে একটি ফায়ার সার্ভিসের ডুবুরী টিম দল স্থাপন করা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।