চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিতলমারী উপজেলায় র্যালি, আলোচনা সভা এবং নারী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মুরাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান এবং বরিশাল বিভাগের অদম্য নারী সম্মাননা পাওয়া রিতা ব্রহ্ম।
অনুষ্ঠান শেষে উপকারভোগী নারীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।