বটিয়াঘাটা প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আয়োজিত র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ও নির্বাচন কর্মকর্তা নান্নী খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, মশিউর রহমান, এসআই তানজিলা হুদাসহ অনেকে। এছাড়া কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
শেষে নারী দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।