প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
রূপসা প্রতিনিধি: খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বলেছেন, পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে এবং জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
প্রতিটা পরিবারের উচিত সন্তানদের প্রতি নজরদারি করা । যাতে তারা মাদক, সন্ত্রাস বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। পাশাপাশি তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকে, তাহলে অপরাধ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।
মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তবে সমাজের মানুষ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায়, তাহলে তা দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য।
আইন মেনে আমাদের চলা উচিত ।আইনকে শ্রদ্ধা করা উচিত।মানুষের নিরাপত্তা নিশ্চিত করা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই পুলিশের প্রধান লক্ষ্য।
তিনি ৮ মার্চ (রবিবার) দুপুরে পূর্ব রূপসা ঘাট বাসটার্মিনাল এলাকায় রূপসা থানা পুলিশ আয়োজিত অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আনিসুজ্জামান, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মোঃ রাফিউর রহমান।
খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর।
রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খানের সঞ্চালনায় বক্তৃতা করেন
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র প্রমূখ।
এছাড়াও থানা পুলিশের এসআই রজত কুমার মন্ডল, নাজমুল হাসান, আশরাফ হোসেন, লাইজু , এ এস আই আজাদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা ও রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ ম আইয়ুব আলী ,সাধারণ সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী , কোষাধ্যক্ষ শামীম চৌধুরী মিঠু, দৈনিক প্রবাহের রূপসা প্রতিনিধি বেনজীর হোসেন উপস্থিত ছিলেন।
এসময় সুধীজন হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা ইলিয়াজ হোসেন, এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, ফিরোজ মাহমুদ, জামায়াতে ইসলামী নেতা সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাওলানা হেকমত আলী, মোঃ নাজিমুদ্দিন, সাইফুল ইসলাম,মিজানুর রহমান, শাহ জামান প্রিন্স, ফরহাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা সেলিম সরদার, শফিকুল ইসলাম, মুফতি হেলালউদ্দিন, ইকরামুল হক, মাওলানা আলামিন শেখ, মোঃ হাজী ইকরাম প্রমূখ।