প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
পাইকগাছায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহী সাংবাদিক পত্নী মুক্তা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার কেন্দ্র বিন্দু জুড়ে ইতিমধ্যে ব্যাপক প্রশংসায় ভাসছেন আগামী উপজেলা নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক পত্নী "শারমিন রহমান মুক্তা"। সরজমিনে পাইকগাছা পৌরসভা সহ কপিলমুনি, গদাইপুর, লতা, হরিঢালী, রাড়ুলী, সোলাদানা, গড়ইখালী, চাঁদ খালী, দেলুটি ও লস্কর ইউনিয়নের বিভিন্ন জায়গা ঘুরে এবং সাধারণ মানুষদের সাথে আলাপকালে জানা গেছে, তারা আগামী উপজেলা নির্বাচনে সাংবাদিক পত্নী শারমিন রহমান মুক্তাকেই বেঁচে নিতে চায় তাদের কাঙ্খিত প্রার্থী হিসেবে।
শারমিন রহমান মুক্তা উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের পুত্র বধু। স্বামী সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান। তিনিও একজন সফল ছাত্র নেতা ও সিনিয়র সাংবাদিক। তিনি বর্তমানে পাইকগাছার ঐতিহ্যবাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তর এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার "উপজেলা প্রতিনিধি" হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা আর রাজনীতিতেও রয়েছে তার ব্যাপক সুনাম। তার সহধর্মিণী শারমিন রহমান মুক্তা সংরক্ষিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে উপজেলা বাসীর নিকট দোয়া ও সমর্থন আশাবাদ ব্যক্ত করলে উপজেলা জুড়ে বর্তমানে সবখানেই আলোচনার শীর্ষে অবস্থান করছেন সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজানের সহধর্মিণী শারমিন রহমান মুক্তা।
সরজমিনে সাধারণ মানুষের সাথে আলাপকালে তারা জানান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ, দুঃসময়ের সাথী ও বিপদের বন্ধু শারমিন রহমান মুক্তা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজেও জড়িত। সে দীর্ঘদিন যাবত গরিব, অসহায় মানুষের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন মুলক বিভিন্ন সেবা বিলিয়ে যাচ্ছেন। তাই আগামী উপজেলা নির্বাচনে তাকেই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বেঁচে নিতে চান এমনটাই জানান সাধারণ ভোটারেরা।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন রহমান মুক্তা জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছা উপজেলার সকলের অনুপ্রেরণা, সহযোগিতা, দোয়া ও ভালবাসা পেলে এগিয়ে যাবো জনসেবায় এটাই আমার বড় প্রত্যাশা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত