সাতক্ষীরা প্রতিনিধি : দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঈদ উপলক্ষে বাড়িতে আসা এক আওয়ামী লীগ নেতার ওপর উপর্যুপরি হামলা চালানো হয়েছে। হামলার শিকার ওই নেতার নাম মোঃ বাহারউদ্দিন (৫৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের মৃত মোঃ কওছার আলীর ছেলে ও আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি। হামলাকারীরা তাকে মৃত্য ভেবে ফেলে রেখে যায়।
পবিত্র ঈদের দিন শনিবার রাত ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম ওই নেতাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মোঃ বাহারউদ্দিন জানান, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুরের দিকে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে মর্মে খবর ছড়িয়ে পড়ার পরপরই জামায়াত নেতা কর্মীরা তার ও তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে লুটপাট চালায়।
পরে প্রেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এরপর তিনি নিঃস্ব হয়ে পলাতক জীবন যাপন করতে থাকেন।
সম্প্রতি তানীয় ক্ষমতাসীন দলের এক নেতার আশ্বাসে গত শুক্রবার রাতে বাড়িতে ফেরেন। পরদিন শনিবার তিনি স্থানীয় মসজিদে ঈদের নামাজ পড়েন।
বাহারউদ্দিন অভিযোগ করে বলেন, শনিবার রাত ৮টার দিকে তিনি ঘরে দরজা দিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় একজন তাকে ডাকতে এলে তার স্ত্রী রেবেকা সুলতানা দরজা খুলে দেন। এ সময় ৩০/৩৫ জন স্থানীয় জামায়াত সমর্থিত ৩০/৩৫ জন ঘরে ঢুকে তাকে টানতে টানতে বের করে এনে এলোপাতাড়ি কিল ও ঘুষি মারতে থাকেন।
আওয়ামী লীগ করার সাধ মিটিয়ে দেব এমন কথা বলতে বলতে কয়েকজন কাঠের চলা দিয়ে তার বাম বাহু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
ঘুষি মেরে তার ডান চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়। তার স্ত্রী তাকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়। ছিঁড়ে ফেলা হয় তার পরিহিত শাড়ি। একপর্যায়ে তিনি সঙ্গা হারিয়ে ফেললে তাকে মৃত ভেবে চলে যায় হামলাকারিরা।
চলে যাওয়ার আগে তারা এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রাহুল দেব রায় জানান, বাহাউদ্দিনের ডান চোখসহ বাম বাহু, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি ) মোঃ মাসুদুর রহমান জানান, বিষয়টি তা জানা নাই। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।