1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় আনসার ও ভিডিপি সদস্যদের ইউথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স সমাপ্ত দাকোপে ঘের দখলের বিরোধে আহত ৫ সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের কর্মশালা গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে খুলনায় অধিকার’র মানববন্ধন সাতলা ইউনিয়নে ১৬৮৮ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ খুলনা ওয়াসায় ৯৪ কোটি টাকার ব্ল্যাংক চেক নিয়ে তোলপাড়, তদন্তের দাবি গোপালগঞ্জে গরুবাহী ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে জেলের নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা পাইকগাছায় পোল্ট্রির ফার্মে বিষাক্ত দূর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কালিয়া প্রেসক্লাবের নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়া প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় নবাগত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় করেন।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকু এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামাল। এতে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আলী ইমরান শেখ নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। একইভাবে কমিটির সদস্যরাও সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কালিয়া প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ কর্মশালা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত সকলের অংশগ্রহণে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।