শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় এক চিহ্নিত মাদক কারবারির তান্ডব ও প্রাণ নাশের হুমকির মুখে অসহায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আফরোজা সুলতানা শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন| হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে| শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড় এলাকার বাসিন্দা সংবাদকর্মী মোঃ রাজিব হোসেনের স্ত্রী আফরোজা সুলতানা লিখিত বক্তব্যে বলেন, গত ৬ এপ্রিল দুপুর ১২ টার দিকে তার বসতবাড়ীতে নিরাপত্তার ¯^ার্থে সিসি ক্যামেরা বসানোর সময় প্রতিবেশী মৃত: হাসেম তালুকদারের পুত্র ইলিয়াস তালুকদার তাদের সিসি ক্যামেরা বসাতে বাধা দেয়| এ নিয়ে বাক বিতন্ডতার এক পর্যায়ে ইলিয়াস দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ীর ভিতরে প্রবেশ করে হুমকি দিয়ে বলে তার মাদক ব্যবসা আছে সিসি ক্যামেরা বসালে তার মাদক ব্যবসার ক্ষতি হবে| তাই তিনি তাকে সিসি ক্যামেরা বসাতে নিষেধ করেন এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়| লিখিত বক্তব্যে আফরোজা সুলতানা আরো বলেন, ইলিয়াস তালুকদার এলাকার একজন কুখ্যাত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী| গত ৮ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের একটি দল ইলিয়াসকে ২৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়| এছাড়াও তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে বলা হয়| জীবন নাশের হুমকির ঘটনায় আফরোজা সুলতানা বাদী হয়ে ইলিয়াসের বিরুদ্ধে গত ৮ এপ্রিল শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন| ডায়রি নং - ৩৫০| আফরোজা সুলতানা নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান ও একজন সংবাদকর্মীর স্ত্রী উল্লেখ করে নিজের ও তার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করে প্রশাসনের কাছে ওই সন্ত্রাসী ইলিয়াসকে অনতিবিল¤ে^ গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান| এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন, সিসি ক্যামেরা বসানোয় বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| এবং থানায় একটি জিডি করা হয়েছে|