1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে সম্পন্ন হয়েছে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজার নামাজ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
এদিকে দুপুর দেড়টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টে। পরে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে, বিকাল ৫টায় আজিমপুর কবরস্থানে জীবনসঙ্গী মাহফুজা খানমের পাশে দাফন করার কথা রয়েছে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে।
এর আগে, রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।