1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খুলনা : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বাংলা শুভ নববর্ষ-১৪৩৩ (পহেলা বৈশাখ) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব প্রতিযোগিতা। সোমবার (১৩ এপ্রিল) বিকালে সোনাডাঙ্গা বাইপাস রোডস্থ ময়ূরী আবাসিক পার্ক প্রাঙ্গণে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার এ ঘুড়ি উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো: রউফ বিশ্বাস, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপন কমিটির সদস্য সচিব মো: আসাদুজ্জামান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শকীল আহমদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আয়োজনে এ ঘুড়ি উৎসব প্রতিযোগিতা ৪ পর্বে অনুষ্ঠিত হয়। যার মধ্যে রয়েছে, সুন্দর ঘুড়ি প্রদর্শনী, সর্বোচ্চ উচ্চতায় ঘুড়ি উঠানো, ঘুড়ি কাটাকাটি ও ঘুড়ি দৌড়। এদিকে সুন্দর ঘুড়ি প্রদর্শনীতে অংশ নিয়ে বিজয়ী হয়েছে ইউনিভার্সিটির ইইই বিভাগের আবু উবাইদা সায়মন, সর্বোচ্চ উচ্চতায় ঘুড়ি উঠানোতে চ্যাম্পিয়ন হয়েছে সিএসই বিভাগের সাইফ ও রানার্স আপ হয়েছে সিএসই বিভাগের শুভ্র দুবে, ঘুড়ি কাটাকাটিতে বিজয়ী হয়েছে সিএসই বিভাগের ক্যালভিন অয়ন, ঘুড়ি দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগের নাইমুর ও রানার্স আপ হয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের নাইফুল। পরে ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।