1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

পাইকগাছা বিরল প্রজাতির “উদয়ী-মধুরাজ” উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা বিলোক্তি প্রজাতির একটি অসুস্থ বাজপাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাখিটি বিরল প্রজাতির উদয়ী মধুরাজ হিসেবে সনাক্ত করা হয়েছে। গত ১৭ই এপ্রিল শুক্রবার উপজেলার হিতামপুর গ্রামের শিক্ষক শহিদুজ্জামান এর বাড়ির পাশের বাগান থেকে ডানা ঝাপটানো অবস্থায় পাখিটিকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে বাগানের ভিতর অসুস্থ পাখিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয় একদল শিশু। পাখিটি উড়তে না পারায় শিশুরা সেটিকে নিয়ে খেলায় মেতে ওঠে বিষয়টি শিক্ষক শহীদুজ্জামানের নজরে এলে তিনি দ্রুত এগিয়ে যান এবং অবোধ শিশুদের হাত থেকে পাখিটিকে রক্ষা করে নিজের হেফাজতে নেন। অসুস্থ বাজপাখিটির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। তিনি পাখিটির জন্য ডানা ও শারীরিক দুর্বলতা দেখে সেটির উদ্ধার ও সুশ্রুষার দায়িত্ব নেন। বর্তমানে পাখিটি বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের একটি সুরক্ষিত কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়ের সরাসরি তত্ত্বাবধানে পাখিটির চিকিৎসা চলছে। তিনি জানান, পাখিটি ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। যার ফলে সে উঠতে পারছিল না। আমরা নিয়মিত ঔষধ ও সুষম খাবার (মাছ) নিশ্চিত করছি। আশা করছি দ্রুতই এটি সুস্থ হয়ে উঠবে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির বাজপাখি সাধারণত মধুরাজ নামে পরিচিত।এদের প্রধান বৈশিষ্ট্য হলো মৌমাছির চাকে আক্রমণ করে মধু ও মোম খাওয়া। ক্ষিপ্রতা ও তীক্ষ্ণ দৃষ্টির জন্য প এই শিকারী পাখিটি বর্তমানে প্রকৃতিতে বেশ দুর্বল। পরিবেশবাদী সংগঠন বনবিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পাখিটি পুরোপুরি সুস্থ ও উঠতে সক্ষম হলেই বন বিভাগের সহায়তায় একে পুনরায় মুক্ত আকাশে অবমুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।