1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

মহানগর ছাত্রশিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 বিজ্ঞপ্তি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী সাথী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে ১৭ ও ১৮ এপ্রিল এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত নানা কার্যক্রমের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান, মহানগর ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি স ম এনামুল হক, ড. জি এম শফিকুল ইসলাম, মীম মিরাজ হোসাইন, হাফেজ ইমরান খালিদ, মুশাররফ আনসারী প্রমুখ।
শিক্ষাশিবিরে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, পাবলিক রিলেশন ও ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, পরিবেশ ও ফাউণ্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু প্রমুখ।
মহানগর শাখার সকল সাথীদের অংশগ্রহণে দারসুল কুরআন, দারসুল হাদীস, বিষয়ভিত্তিক আলোচনা সেশন, ওয়ার্কশপ, কেইস স্ট্যাডি, গ্রুপভিত্তিক কাজ, প্রশ্নোত্তরসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাশিবির সম্পন্ন হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।