1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু যশোরে ৬ কেজি গাঁজা ও ১৬টি গাঁজা গাছ উদ্ধার : আটক ২ ভাঙ্গায় নিহত একই পরিবারের ৪জনের বাড়িতে চলছে শোকের মাতম খোকসা ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় এর ৪৪ টি প্রধান শিক্ষক পদ শূন্য! উজিরপুরে সংখ্যালঘু পরিবারের শেষ সম্বল ভিটেমাটি দখলের অভিযোগ খুলনায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের দোয়া ও রক্তদান কর্মসূচি দিঘলিয়ায় হাজারো মানুষের কর্মসংস্থানের বাতিঘর সাগর জুট স্পিনিং মিলস্ লি খুলনায় যুবককে কুপিয়ে হত্যা বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা, ৮০ শতাংশ ছাড়ে মিলবে পরীক্ষা-নিরীক্ষা ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা,বিশ্ববিদ্যালয় ও অলিম্পিকের পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়ানো এবং শপথ গ্রহণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। প্রতিযোগিতায় ৭৯টি ইভেন্টে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিচ্ছেন। আগামী ২০ এপ্রিল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শৃঙ্খলা, ধৈর্য ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে, যা ভবিষ্যতে দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখে। জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণই বড়—এমন মনোভাব নিয়ে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ওমর ফারুক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব। এ সময় বিচারকদের পক্ষে শপথ পাঠ করান প্রভাষক ফাতেমা তুজ জোহরা মুক্তা ও শ্রী অমিতাভ সরকার এবং খেলোয়াড়দের পক্ষে শপথ পাঠ করেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ও শিক্ষার্থী সৌরভ বিশ্বাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।