
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে উপজেলা পর্যায়ে সমš^য় সভা অনুষ্ঠিত হয়েছে| এমএনসি এন্ড এএইচ অপারেশনাল প্ল্যানের আওতায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ডাবলুএইচও অর্থায়নে এ সভার আয়োজন করা হয়| সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ সুদীপ বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মাওলানা অজিহুর রহমান, সাংবাদিক শচীন্দ্রনাথ মন্ডল, বিধান চন্দ্র ঘোষ প্রমুখ| উল্লেখ্য দুই ধাপে টিকাদান ক্যাম্পইন অনুষ্ঠিত হবে| গতকাল সোমবার হতে আগামী ১০ মে পর্যন্ত| উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার বিভিন্ন এলাকায় ২১৬টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে|