1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

পাইকগাছায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : “সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো”- এই প্রতিপাদকে সামনে রেখে খুলনার পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজিত এ কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবসে উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের নিচের ২০ হাজার ৫৪০ জন শিশুকে হাম-রুবেলা ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ের কেন্দ্রগুলোতে ৮ দিন এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন টিকাদান কার্যক্রম চলবে। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রসহ নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশনকৃত শিশুদের টিকা দেওয়া হবে। টিকাদানের পর শিশুদের নির্দিষ্ট সময় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হচ্ছে। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এলাকার কোনো শিশু যেন এই জীবন রক্ষাকারী টিকা থেকে বাদ না পড়ে, সেজন্য আমরা ব্যাপক প্রচার চালিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসুন। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দেবেন না।” ক্যাম্পেইনের শেষ দিন পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে বলেও তিনি নিশ্চিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে টিকাদান কর্মসূচির কোন বিকল্প নেই। সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সকল বিভাগ ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।” উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, সুপারভাইজার হামিদা খাতুন, এমটি (ইপিআই) সাহানারা পারভীন, স্বাস্থ্য সহকারী বেবী সরদার এবং সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মনিরা খাতুন, মৌসুমী ফৌজদার, আরতী সরদার ও প্রজ্ঞা মৈত্র সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।