1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরে দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করে একটি ভবন দখল করে রাখার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বাড়ির মালিক। সোমবার শহরের প্রেসক্লাব যশোরে এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খন্দকার আব্দুল মান্নান।

লিখিত বক্তব্যে তিনি জানান,শহরের উপশহর ইউনিয়নের তার নিজস্ব ভবন ২০২৪ সালের জুন মাসে আরাফাত নাজনীন নামে এক ভাড়াটিয়ার কাছে ভাড়া দেন। চুক্তি অনুযায়ী প্রথমে মাসিক ৬০ হাজার টাকা এবং পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ৭০ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন,২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ভাড়াটিয়া কোনো ভাড়া পরিশোধ করেননি। এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ভবনে তালা লাগানো হলে ভাড়াটিয়া তা ভেঙে পুনরায় দখল নেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়,২০২৫ সালের অক্টোবর মাসে ভাড়াটিয়া আংশিকভাবে ২৫ হাজার টাকা পরিশোধ করে বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে ভবন ছাড়ার নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে ভবন খালি করা হয়নি।

ভুক্তভোগীর দাবি,বর্তমানে প্রায় ২১ মাসের ভাড়া বকেয়া রয়েছে এবং ভাড়াটিয়া বল প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে ভবন দখল করে আছেন। বিষয়টি সমাধানের জন্য কোতয়ালী থানা ও ডিবি পুলিশ-এর সহায়তা নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।

এছাড়া ভাড়াটিয়ার পক্ষ থেকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বাড়ির মালিক প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আইনানুগ প্রক্রিয়ায় ভবন উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খন্দকার আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী নাজমুন নাহার, কন্যা শামীমা আক্তার ও মৌসিনা জিতু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।