প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় রিয়েলমি’র আউটলেটের উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি: স্মার্ট ফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খুলনা ডিভিশনের কুষ্টিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (realme)-এর ৩.৫ ডি অফিসিয়াল শোরুম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলার এনএস রোডের ৩০/ক মার্কেটে ( কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনে) আধুনিক প্রযুক্তি আর প্রিমিয়াম অভিজ্ঞতার সমন্বয়ে শোরুমের কার্যক্রম শুরু হল। স্মার্ট ফোন ব্যবহারকারীরা এখান থেকে তাদের রিয়েলমি ব্র্যান্ডের সকল টার্চ ফোনের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার সমাধান করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজওয়ান সেলসম্যান ম্যানেজার শেখ তানভীর তুষার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার সোহেল রেজা।
স্মার্টফোন ব্যবহারকারী রিয়েলমির সকল গ্রাহকরা এখন থেকে কুষ্টিয়া জেলার সকল সমস্যা এই আউটলেট থেকে সমাধান করতে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত