ডেস্ক রিপোর্ট : ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে লড়তে গত ২৮ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। রোববার (৩ মে) বিষয়টি জানা যায়।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রেজাউল করিম খন্দকার গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবুজ প্যানেল থেকে প্রতিদ্বিন্দ্বতা করবেন তিনি।
জুলাই গণ অভ্যুত্থনানে শেখ হাসিনার পতনের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন রেজাউল করিম খন্দকার।
আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ‘সবুজ প্যানেল’ হিসেবে পরিচিতি পায়।