1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে পাঠদা : আতংকে শিক্ষার্থীরা পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, জয় হবে আমাদের : মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরিয়ায় বাদাম বিক্রেতার আত্মহত্যা খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা টুঙ্গিপাড়ায় ভোক্তা অধিকার ও ক্যাবের যৌথ অভিযানে জরিমানা অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট জিডিপিতে পর্যটনের অবদান ৬–৭ শতাংশে উন্নীত করার ঘোষণা মন্ত্রীর ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা

পুলিশকে আগের পোশাকে ফিরিয়ে আনার পরিকল্পনা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পুলিশকে ঐতিহ্যবাহী পোশাক দেয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বর্তমান পোশাক মানানসই নয়। তাই আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে যাতে ঐতিহ্যবাহী পোশাক দেয়া যায় এ বিবেচনা করা হয়েছে। সেই হিসেবে মেট্রোতে আগের শার্ট পেস্ট কালার, আর সারা দেশে শার্ট ব্লু কালার ও সবার প্যান্ট হবে খাকি কালার।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনি বিষয়গুলো দেখার সুযোগ না পাওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণের ম্যানডেট নিয়ে আসা বিএনপি সরকার সেই বিষয়ে কাজ করছে।
সভায় রোহিঙ্গা ক্যাম্পে ব্যবস্থাপনার আলোকে ভেতরে বাইরে অপরাধগুলো যৌথ মনিটরিং কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
শীর্ষ সন্ত্রাসী যারা ছাড়া পেয়েছে তাদের আইনিভাবে অভিযোগ না থাকলে আটক করা যায় না জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর অনেকে জামিন পেয়েছে, এটি আদালতের বিষয়। শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।
তিনি বলেন, মাদক কারবার একদিনে এতটা হয়নি। আমরা অভিযান পরিচালনা করছি ১ মে থেকে। ব্যবহারকারী মূল নয়, যারা ব্যবসায়ী তাদের ধরার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইতিহাসের সব চেয়ে বেশি জীবন্ত সংসদ অধিবেশন ছিল এবারের অধিবেশন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।