খোকসা প্রতিনিধি: ব্যাটারি চালিত (পাখি ভ্যান) এর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ভ্যানচালক ঝন্টু দাস (৪৫) এর মৃত্যু হয়েছে। মৃত ঝন্টু দাস কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর হাওড়ার দাসপাড়া গ্রামের মৃত মনীন্দ্র দাসের ছেলে।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া স্কুলের পাশের রাস্তায়। সন্তু দাসের ভাই সান্টু দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান ভ্যানচালক ঝন্টু দাস প্রতিদিনের নাই মঙ্গলবার সকালে বাড়ি থেকে ভ্যান দিয়ে বাহির হয়। বনগ্রাম বাজার থেকে ভ্যানে কমলাপুর আসার পথে বেতবাড়িয়া স্কুলের সামনে নিজের ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে দ্রুতগতি ধাক্কা লেগে তার মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। মঙ্গলবার দুপুর চারটা ৩০ মিনিটের সময় স্থানীয় ভ্যান চালক ভজন দাস আহত ঝন্টু দাস কে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ইসরাত করিম স্বাম্মী আহত ঝন্টু দাস কে মৃত অবস্থায় পায় বলে জানান। প্রাথমিক পরীক্ষা-নিক্ষার পর ডাক্তার ভ্যান চালক ঝন্টু দাস কে মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা জাকির হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে জানান, সড়ক দুর্ঘটনায় নিজের ভ্যানের সাথে গাছের ধাক্কায় নিহত হওয়ায় খোকসা থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত লাস্ট হোকসা থানা মর্গে রয়েছে।