দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং’র কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে| উপজেলায় কয়েক দিনযাবত ধরেই থেকে লোডশেডিং চলছে| এখনো বিদ্যুৎ সরবরাহ ¯^াভাবিক হয়নি| উপজেলার বিভিন্ন শ্রেণী গ্রাহকরা জানায়, লোডশেডিং’র কারণে অফিসের কম্পিউটার, প্রিন্টার,অন্যান্য যন্ত্রপাতি সহ টিভি, ফ্রিজ ও ফ্যান বন্ধ রয়েছে| ইতিমধ্যেই অনেকেরই ইলেট্রনিক্স যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে| বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মানুষ রাতে ঘুমাতেও পারছে না| বিদ্যুৎ না থাকার কারনে ছোট ছোট ওয়ার্কসপ- ¯^-মিল সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে গেছে| উপজেলায় নজিরবিহীন লোডশেডিং চলছে| দিনে ও রাতে মিলিয়ে ৮-১০ ঘন্টা বিদ্যুৎ থাকে না| সামান্য বৃষ্টি ও বাতাস হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়| দশমিনা পল্লী বিদ্যুতের অফিসের আওতায় ২০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুতের এই ভেল্কিবাজিতে চরম দূর্বিসহ অবস্থায় রয়েছে| বিদ্যুৎ না থাকার কারণে অতিষ্ট হয়ে অনেকেই সামাজিক মাধ্যমগুলোতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন| এই ব্যাপারে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির দশমিনা কার্যালয়ের সূত্র থেকে জানা যায়, কালবৈশাখীর ঝড়ে খুটি ভেঙ্গে যাবার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে| যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স¦াভাবিক হয়ে যাবে|