তালা প্রতিনিধি : সাতক্ষারার তালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ| বুধবার (১৩ মে) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন| উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক| বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতে সেক্রেটারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পিযুষ কান্তি পাল, আজমিরা পারভীন প্রমুখ|