দাকোপ (খুলনা) প্রতিনিধি : কয়েক দর্শক আগে থেকে খুলনার দাকোপে পশুর নদী তীরবর্তী গড়ে ওঠা বানিশান্তা যৌন পল্লী এখন মাদকের ¯^র্গরাজ্যে পরিণত হয়েছে| বাংলা মদ ও গাঁজার পাশাপাশি ইয়াবার মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে পল্লীর অধিকাংশ নারী| এমনকি যৌন পল্লীতে যাতযাতকারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও| অভিযোগ উঠেছে বাইরের প্রভাবশালী কতিপয় গডফাদার প্রান্তিক নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে গড়ে তুলেছে ইয়াবার রমরমা বাণিজ্য| আর এই মাদক সিন্ডিকেটের হাত ধরে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে স্থানীয় উঠতি বয়সি যুবসমাজ|
তথ্যানুসন্ধানে জানা গেছে, পল্লীর অভ্যন্তরে এখন আর মাদক শুধু নির্দিষ্ট গন্ডিতে সিমাবদ্ধ নেই| ইয়াবা বিক্রির জন্য গড়ে তোলা হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক| বাইরের বড় মাদক ব্যবসায়ীরা যৌনকর্মীদের মাধ্যমে নিরাপদ আস্তানা হিসেবে এই পল্লীকে ব্যবহার করছে| সাধারণ খদ্দেরের আড়ালে মূলত ইয়াবা কারবারিরা এখানে অবাধে যাতায়াত করে| যৌন পল্লীটি কিছুটা বিচ্ছিন্ন ও জনসমাগমপূর্ণ হওয়ায় স্থানীয় বখাটে ও উঠতি বয়সি যুবকরা ইয়াবা সেবনের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে| বিকাল হতেই পল্লীর আশেপাশে মাদকসেবীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়| স্থানীয় সচেতন মহলের দাবি মাদকের প্রভাবে এলাকায় চুরি, ছিনতাইসহ সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে| সন্তানদের ভবিষ্যৎ নিয়েও চরম উৎকণ্ঠায় রয়েছে এলাকার অভিভাবকরা|
বিশেষজ্ঞদের মতে পেশাগত হতাশা ও সামাজিক লাঞ্ছনা থেকে মুক্তি পেতে অনেক যৌনকর্মী মাদকাসক্ত হয়ে পড়ছে| কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে মাদকের গডফাদাররা তাদের বাহক হিসেবে ব্যবহার করছে| এতে যৌকর্মিরা একদিকে যেমন ¯^াস্থ্য ঝুঁকিতে পড়ছে অন্যদিকে আইনি জটিলতা ও নির্যাতনের শিকারও হচ্ছে|
নাম প্রকাশে অনিচ্ছুক পল্লীর একাধিক যৌনকর্মিরা জানায়, আগে শুধু মদ ও গাঁজা চলত| এখন প্রতি ঘরে ঘরে ইয়াবা বানিজ্য| আমরা প্রতিবাদ করতে গেলে গডফাদারাসহ তাদের লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে| আমাদের মতো কিছু গরিব মেয়েদের ব্যবহার করে তারা ফায়দা লুটছে নিচ্ছে|
এব্যাপারে দাকোপ থানা পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) প্রকাশ বোস বলেন, গোটা উপজেলাকে মাদকমুক্ত রাখতে আমাদের বিশেষ অভিযান প্রতিনিয়ত অব্যাহত রয়েছে| বিশেষ করে বানিশান্তা যৌন পল্লীতে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের উপর আমাদের কড়া নজরদারি রয়েছে| তবে তাদের নেটওয়ার্ক অত্যন্ত বিস্তৃত ও সুকৌশলী| অনেক সময়ে পুলিশের উপস্থিতির খবর তারা আগেই পেয়ে যায়| যা অভিযানে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে| তিনি আরও বলেন আমরা এই পরিস্থিতি মোকাবিলায় নতুন কৌশল অবল¤^ন করছি| খুব দ্রুত সেখানে বড় পরিসরে বিশেষ অভিযান পরিচালনা করা হবে| মাদক কারবারের সাথে জড়িত মূল হোতাসহ সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না| সবাইকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে|