1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত,২০ সদস্যকে পুরস্কার প্রদান দাকোপে মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কাটার অভিযোগ খুমেক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই

এক বছরে সুন্দরবনে লক্ষাধিক ফুট হরিণ ধরার ফাঁদসহ গ্রেফতার ৩৭৭

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে গত এক বছরে বন অপরাধে গ্রেফতার হয়েছে ৩৭৭ জন| জব্দ করা হয়েছে লক্ষাধিক ফুট হরিণ ধরার ফাঁদসহ ২৪৯ কেজি হরিণের মাংস এবং ৪৪৮টি ট্রলার ও নৌকা| এ সময় মামলা হয়েছে ২৪১ টি| বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে হরিণসহ বন্যপ্রাণী শিকার রোধে বনরক্ষীরা গত এক বছর ধরে সুন্দরবনে সাড়াসি অভিযান পরিচালনা করে| বনরক্ষীরা হেটে সুন্দরবনের গহীনে টহল কার্যক্রম চালায়| ২০২৫ সালের মে মাস থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত সময়ে বনরক্ষীরা সুন্দরবনে ৪৭৪ টি অভিযানে বন অপরাধে ২৪১ টি মামলা দায়ের করে| মামলায় মোট ৩৯৬ জন আসামির মধ্যে ৩৭৭ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে| গত এক বছরে সুন্দরবনের বিভিন্ন স্থানে প্রায় ৩৫ কি:মি জুড়ে এক লাখ চৌদ্দ হাজার পাঁচশ তেপ্পান্ন ফুট হরিণ ধরার ফাঁদসহ জব্দ করা হয়েছে একশ কেজি হরিণের মাংস | এ ছাড়াও বনরক্ষীদের অভিযানে গত এক বছরে সুন্দরবনে আটক হয়েছে ৪৪৮ টি ট্রলার, ১০০টি টি নৌকা, ৮৩৮১ টি কাঁকড়া ধরা অবৈধ চারু, ৩০০ ফুট মাছ ধরা জাল, ২১৭ কেজি বিবিধ মাছ, ৭২৪ কেজি বিষযুক্ত মাছ, ৯৬ বিষের বোতল ও ৫ প্যাকেট মাছ ধরা পাউডার বিষ, বিষ দিয়ে ধরা ২২ বস্তা চিংড়ি মাছের শুটকী, ১০৬৬ কেজি অবৈধভাবে আহরিত কাঁকড়া| সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে বন অপরাধ আগের যে কোন সময়ের তুলনায় অনেক কমে গেছে| বনরক্ষীরা কষ্ট করে দুর্গম বনে হেটে টহল করে বন অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছেন| গত এক বছরে সুন্দরবনে বন অপরাধে মামলা হয়েছে ২৪১ টি| এ সকল মামলায় গ্রেফতার হয়েছে ৩৭৭ জন | জব্দ করা হয়েছে ২শ ৪৯ কেজি হরিণের মাংস যা আগের বছরের চেয়ে ৭/৮শ কেজি কম| এ ছাড়া বণ্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতায় ১৫০ জন হরিণ শিকারির তালিকা প্রণয়ন করে আইন প্রয়োগকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে সরবরাহ করা হয়েছে এবং হরিণ শিকারীদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে বলে ডিএফও জানিয়েছেন|

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।