1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত,২০ সদস্যকে পুরস্কার প্রদান দাকোপে মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কাটার অভিযোগ খুমেক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই

চিতলমারীতে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী করার লক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতয়নে এ কর্মশালা শুরু হয়। উপজেলায় কর্মরত স্বাস্থ্যসেবা প্রদানকারীরা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। একই সাথে এদিন একটি কোয়ালিটি ইমপ্রæভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার চিকিৎসক আলী নূর হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আতাউর রহমান।
কর্মশালাটিতে উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রæপ প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।
এদিন অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রæভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সভায় উচ্চরক্তচাপ রোগির নিবন্ধন ও স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল, জীবনধারা পরিবর্তন কাউন্সিলিং এবং মিসড ভিজিট হার হ্রাসের মতো বিষয় গুলো আলোচিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।