1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শ্রীপুরে কৃষককে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকালে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আকবর মন্ডল মাশালিয়া গ্রামের আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদের সাথে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আকবর মন্ডল গ্রামের মাঠে কাজে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তনিতা বিশ্বাস হ্যাপী বলেন, আমরা আকবর মন্ডলকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে হামলায় একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।