দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে ধান ক্ষেত থেকে বিশাল অজগর সাপ উদ্ধার হয়েছে| পরবর্তীতে জীবিত সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়| সোমবার বেলা ৩টার দিকে উপজেলার লাউডোব ইউনিয়নের বাদামতলায় এলাকার জনৈক হিরোক রায় ক্ষেতে ধান কাটার সময়ে সাপটি উদ্ধার হয়| সাপটি ১২ফুট ল¤^া ও ওজন ১৫ কেজি| পরে স্থানীয় ইউপি সদস্য নিতাই জোয়ার্দার ও গ্রাম পুলিশের দফাদার নিমাই জোয়াদ্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু মাধ্যমে সাপটি সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশনধীন লাউডোব টহল ফাঁড়ির বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়| পরবর্তীতে সাপটি বনের মধ্যে অবমুক্ত করা হয়| এসময়ে টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম, বনপ্রহরি জাকির হোসেন, এনামুল ইসলাম, ফাহিমুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন|