1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির দেশে হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও নড়াইলে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড চার ভাইয়ের জানাজায় মানুষের ঢল, ইমামতি করলেন আরেক ভাই বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল পিডিবি খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

খাটের নিচে দেহ, বাথরুমে মাথা: রামিসা হত্যা নিয়ে পুলিশের যে ধারণা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল বলে জানায় পুলিশ। হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মঙ্গলবার (১৯ মে) রাতে পুলিশ জানায়, ঘটনার সময় রুমের ভেতরে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য তার মা খুঁজতে থাকেন। এক পর্যায়ে তার একটি জুতা দেখতে পান দরজার সামনে। তখন পাশের ফ্ল্যাটে যেতে পারে বলে তার মায়ের সন্দেহ হয়।
তিনি বলেন, ওই ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাকি করলেও ভেতরে দরজা না খোলায় তার মায়ের সন্দেহ আরও বাড়ে। তিনি চিৎকার শুরু করলেও অন্যরাও জড়ো হয়। পরে সবাই মিলে দরজা খুলে রামিসার মরদেহ উদ্ধার করে। ততক্ষণে মূল আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। ভেতরে ঢুকে দেখা যায়, তার মাথা কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে। সম্ভবত মরদেহ গুম করার জন্য এটা করা হয়েছিল।
পুলিশের ধারণা, বিকৃত যৌনলালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতনের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
এস এন নজরুল ইসলাম বলেন, প্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডের মাত্র ৭ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, জাকিরের স্ত্রী স্বপ্নার বক্তব্য অনুযায়ী, জাকির হোসেন বিকৃত যৌনরুচি সম্পন্ন একজন ব্যক্তি। তার স্ত্রীকেও বিভিন্ন সময় নানা ধরনের নির্যাতন করতেন। তবে, মূল আসামি জাকির যেন পালাতে পারে, সেই সুযোগ করে দিতেই স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা খোলেননি। জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বপ্না দরজা খোলেন। তার স্ত্রী এই হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।