প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
খোকসায় বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে আর্থিক চেক ও খাবারের ব্যাগ দিলেন ইউএনও
খোকসা (কুষ্টিয়া)প্রতিনিধি : সোমবার বিকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের কালিয়াপাড়া মাঠে বজ্রপাতে হযরত আলী (৩৮) বছর বয়সের এক কৃষকের মৃত্যুে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কুষ্টিয়া খোকসা উপজেলা অফিসের পক্ষ থেকে ২৫ হাজার টাকা চেক ও এক ব্যাগ শুকনো খাবার উপহার দিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।
বুধবার দুপুরে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মৃত আক্কেল আলীর ছেলে হযরত আলীর পরিবারের হাতে পঁচিশ হাজার টাকা চেক ও শুকনা খাদ্যের ব্যাগ উপহার তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন ও বিএনপি নেতা শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সোমবার বিকালে প্রচন্ড বজ্রপাতে কৃষক আক্কেল আলী মাঠে কাজ করা অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়েন। পরিবারের লোকেরা আহত অবস্থায় আক্কেল আলীকে খোকসা উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার শারমিন আলম রিমা তাকে মৃত্যু ঘোষণা করেন।
ছবিতে উপজেলা নির্বাহী অফিসার বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতে চেক তুলে দিচ্ছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত