দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াকালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙন কবলিত এলাকা হাজীরহাটে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ শুরু করা হয়| উপজেলার সদর ইউনিয়নের হাজীরহাট লঞ্চঘাট সংলগ্ন মসজিদ রক্ষায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজের উদ্বোধন করেন প্রবাসী কল্যান ও ˆবদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো.নুরুল হক এমপি| নদীর তীরে জিও ব্যাগ ফেলে প্রতিমন্ত্রী মো.নুরুল হক বলেন,দশমিনা ও গলাচিপা উপজেলার নদীর ভাঙন কবলিত এলাকায় পর্যায়ক্রমে স্থায়ী বাঁধ নির্মান করা হবে| তিনি আরও বলেন,দুই উপজেলায় নদীর ভাঙন রোধ করা দুই-এক বছরের মধ্যে সম্ভব নয়| উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী তীরবর্তী এলাকা ভাঙনের মূল কারন প্রবাহমান নদীর বিভিন্ন স্থানে ডুবোচর জেগে উঠেছে| ডুবোচরের কারনে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় ভাঙন বেড়ে গেছে| প্রতিমন্ত্রী মো.নুরুল হক বলেন, উপজেলার চরাঞ্চলের বেড়িবাঁধসহ তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর তীরবর্তী গ্রামের কৃষিজমি ও বসতঘর নদীর ভাঙন থেকে রক্ষা কল্পে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে আলাপ-আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে| উপজেলা সদরের হাজীরহাটের ভাঙন কবলিত এলাকা জিও ব্যাগ ফেলার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা,ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আতিকুল ইসলাম,গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি মিজানুর রহমান,উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কমো.আবুল বশার,গণঅধিকার পরিষদ দশমিনা উপজেলা শাখার সাবেক আহবায়ক লিয়ার হোসেন হাওলাদার,সদস্য সচিব মিলন মিয়া প্রমুখ|