সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্ব পাড়া ঈদগাহ ময়দানে পরিবারের সকলের সাথে ঈদের নামাজ আদায় করলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার(২৮মে) সকাল ৭টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে মোস্তাফিজুর রহমানের পিতা আবুল কাশেম গাজী ,ভাই মাহফুজার রহমান, মোকলেসুর রহমান পল্টুসহ এলাকার মুসলিমরা অংশগ্রহণ করেন। নামাজ অংশগ্রহণকারী মুসলিমদের পরিবারে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয় ।
সেজো ভাই মোখলেসুর রহমান পল্টু জানান, গত ঈদে মোস্তাফিজের সাথে ঈদ পালন করতে না পারলেও এবারের ঈদে সবাই এবং আব্বাকে নিয়ে ঈদের নামাজ পড়েছি। খুবই ভালো লাগছে আজকে।
মোস্তাফিজের আব্বা আবুল কাশেম গাজী জানান আমার চার ছেলে সহ শুধু জন আত্মীয়-স্বজনদের নিয়ে এবার ঈদের নামাজ পড়ে মহা খুশি। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
শেষে মোস্তাফিজের পরিবারের পক্ষ থেকে পশু কুরবানী করা হয়।