1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে দৌড়, রাড়ুলীর জামায়াত নেতা মহিবুল্লাহর রুকনিয়াত বাতিল তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড়! মোরেলগঞ্জে সাবেক ইউপি মেম্বরের বাড়িতে দুর্ধর্ষ চুরি জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দল’র উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন কয়রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মোরেলগঞ্জে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত যশোরে ২০ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী খোঁড়া কামরুল আটক খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিএসজির শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার ৪ শতাধিক

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইউরোপের ক্লাব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়নস লিগে শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন পিএসজি সমর্থকেরা। তবে সেই উদ্‌যাপনের একপর্যায়ে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটলে দেশজুড়ে অন্তত ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসির সূত্রে এ তথ্য জানা গেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোর পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজধানী প্যারিস থেকেই আটক করা হয়েছে ২৮০ জনকে।
পিএসজির শিরোপা জয়ের পর হাজারো সমর্থক প্যারিসের রাস্তায় নেমে উদ্‌যাপনে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হলেও বিভিন্ন এলাকায় সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করা হচ্ছে। কিছু এলাকায় মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয়। পাশাপাশি দোকানপাট ও অন্যান্য স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সহিংসতায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও ২০২৫ সালে পিএসজির ইউরোপীয় শিরোপা উদ্‌যাপন সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় সংঘর্ষে দুজন নিহত হন, যাদের একজন ছিলেন ১৭ বছর বয়সী এক কিশোর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।