1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

মোল্লাহাটে স্কুলছাত্রীকে গভীর রাতে প্রতিবেশীর ঘরে পাওয়ার অভিযোগে চাঞ্চল্য

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে গভীর রাতে প্রতিবেশীর ঘরে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গৌতম সমাদ্দার (৪৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শনিবার দিনগত রাত প্রায় ১১টার দিকে উপজেলার দ্বিগঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভিকটিমের পরিবারের দাবি, রাতে ওই স্কুলছাত্রী পড়াশোনা করছিল। একপর্যায়ে সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের বাড়ির একটি ঘরে তাকে দেখতে পান বলে অভিযোগ করেন তার স্বজনরা।
ভিকটিমের পিতা জানান, তার স্ত্রী প্রথমে মেয়ের অবস্থান নিশ্চিত হয়ে তাকে ডাকেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। এ সময় উত্তেজিত ভিকটিমের মা অভিযুক্তকে মরধর করেন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।
পরদিন রবিবার সকালে স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বিষয়টি কর্তব্যরত চিকিৎসক পুলিশের নজরে আনেন। পরে শিশুটির মা-বাবা তাকে নিয়ে মোল্লাহাট থানায় যান।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “শিশুটির মা-বাবা থানায় এসেছিলেন। তবে তারা তখন কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি। বিষয়টি সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়ে তারা বাড়ি ফিরে গেছেন। আর্থিক লেনদেন বা সমঝোতার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। যদি ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হয়ে থাকে, তাহলে আইন অনুযায়ী তার বিচার হবে এবং এ ধরনের অপরাধের কোনো আপসের সুযোগ নেই।”
এদিকে স্থানীয় অনেকের দাবি, ঘটনাটি নিয়ে এলাকায় বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মামলা না হওয়ায় বিষয়টি নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে। অভিযোগ উঠেছে যে, একটি মহল ঘটনাটি মীমাংসার চেষ্টা করছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তারা বলছেন, শিশু ও নারীর প্রতি সহিংসতার অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও স্বচ্ছ তদন্ত জনমনে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
উল্লেখ্য, ঘটনার সময় অভিযুক্ত গৌতম সমাদ্দারের স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলেন না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।