1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ : দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭ ধর্ষণ-হত্যা: সাক্ষ্যগ্রহণে যে বর্ণনা দিলেন রামিসা মা-বাবা খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের খান জাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নেওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ জুন) ভোরে মহিলা ঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে সোমবার (০১ জুন) রাত সাড়ে ৮ টার দিকে খানজাহান আলী (রহ) এর মাজার সংলগ্ন দীঘির পূর্ব পাশে নারীদের ঘাটে গোসল করতে নামলে শিশু ফাতেমা আক্তার (৭)কে মাজারে থাকা একমাত্র কুমিরটি টেনে নিয়ে যায়। চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা মাজারের মধ্যে নৌকা নামিয়ে শুরু করে উদ্ধার অভিযান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন অংশ নেয় উদ্ধার অভিযানে।
কুমিরে টেনে নিয়ে যাওয়া ফাতেমা আক্তার মাজারে ভবঘুরে হিসেবে থাকা এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। এর বেশি পরিচয় জানাতে পারেনি মাজার সংশ্লিষ্টরা ও পুলিশ প্রশাসন।
প্রতক্ষদর্শীরা জানান, রাতে ওই ঘাটে অনেক লোকজন ছিল। মেয়েটি গোসলে নামলে তাকে কুমিরে টেনে নিয়ে যায়। মেয়েটি ও ঘাটে থাকা লোকজন চিৎকার-চেঁচামেচি করলেও, সাহস করে কেউ এগিয়ে আসেনি।
ঘাটের পাশে থাকা দোকানি বিনা বলেন, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের কয়েক জায়গায় কুমিরের কামড়ের দাগ রয়েছে।
মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।