1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ : দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭ ধর্ষণ-হত্যা: সাক্ষ্যগ্রহণে যে বর্ণনা দিলেন রামিসা মা-বাবা খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮) এবং প্রাইভেটকারের চালক (২৫)। আহতরা হলেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়ার সময় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক মালিগ্রাম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালকসহ চারজন নিহত হন। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।