1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনপদে শিক্ষার নবজাগরণ : দাকোপে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দাকোপে আলোচীত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-স্বারকলিপি প্রদান আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিরোধে’ গুলিবর্ষণ, সন্দেহভাজনসহ নিহত ৭ ধর্ষণ-হত্যা: সাক্ষ্যগ্রহণে যে বর্ণনা দিলেন রামিসা মা-বাবা খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে: মীর শাহে আলম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সিটি করপোরেশনে জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে- জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে এমন তথ্য দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (০২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা। স্যুয়ারেজ লাইনগুলোকে দাসেরকান্দি নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। দ্রুতই এ প্রকল্প একনেকে উঠবে।
ডেঙ্গু মশার উৎপত্তিস্থল চিহ্নিত করা এবং লাভা ধ্বংসে কাজ চলমান-এ কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, হাতিরঝিল লেকে পরিষ্কারের কাজ চলছে তবে সময় লাগবে। কারণ স্যুয়ারেজ লাইন রয়েছে। এখন থেকে দূষণ রোধে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) করতে হবে বাসাগুলোতে। যাতে ময়লা সরাসরি না আসে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের পরেরদিন নিজে ঘুরেছেন ঢাকা শহরে। কোথায় কী অবস্থা তিনি দেখেছেন। প্রটোকল ছাড়া, গাড়ি চালিয়ে ৪ ঘণ্টা দেখেছেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেখানে কাজের গাফিলতি দেখা যাবে সেখানেই ব্যবস্থা।
তিনি বলেন, এরইমধ্যে দায়িত্ব অবহেলায় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন পরিষ্কারের জন্য। যা গতকাল শেষ হয়েছে। মন্ত্রণালয়ের ২০টি টিম পরিচ্ছন্নতা তদারকির কাজ করছে। পরিষ্কারের কাজ চলছে, একটু সময় লাগবে বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন, আমরাও নগরবাসীর সহযোগিতা চাই-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকার দুই সিটির জনপ্রতিনিধি না থাকায় দেখভাল করার লোকের অভাব রয়েছে। আগে যারা প্রশাসক ছিলেন তারা রুটিন ওয়ার্ক করছেন। এখন কিছুটা কাজের গতি বেড়েছে।
নীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বাজেটে নির্বাচন নিয়ে বরাদ্দ আসার পর জুলাই-আগস্ট থেকে কোনো নির্বাচন কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
দিকে রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলের মূল প্ল্যানে যা ছিলো তা সেভাবে করা হবে। স্যুয়ারেজ লাইনটা দাসেরকান্দিতে নিতে পারলে তখন এতো ময়লা হবে না। দ্রুতই একনেকে পাঠানো হবে এ প্রকল্প।
তিনি আরও বলেন, নতুন ডিজাইনে বাড়ি করতে গেলে এসটিপি বাধ্যতামূলক করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।