
তথ্য বিবরণী : প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চলমান বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন শপিংমল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান/অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে নিম্নোক্ত শর্তারোপ করা হলো।
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হলো।
এ আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।