1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বাড়িতে হামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
খালিশপুর প্রতিনিধি : খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বয়রা বৈকালী জংশন শাখার পরিচালনা কমিটি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে কমিটির দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৈকালী জংশন শাখার সাধারণ সম্পাদক হালিম হোসেন ও উপদেষ্টা দুলাল শেখের বাড়িতে সংগঠনের সদস্য মোঃ সোহেল বাসারের নেতৃত্বে একদল লোকজন হামলা চালায়। এ সময় হামলাকারীরা গালাগাল করার পাশাপাশি বাড়ির প্রধান ফটক কুপিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।
খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ মামুন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হালিম শেখ, কোষাধ্যক্ষ মোঃ আল আমিন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে ঘটনার বিষয়ে জংশন শাখার নেতৃবৃন্দরা সংগঠনের বিভাগীয় সভাপতি কাজী সরোয়ার ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বরাবর অভিযোগ জানালে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।