1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার খুলনায় মার্কেট-শপিংমল-দোকানসমূহ খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্বামী-সন্তান কানাডায়, মিরপুরে বাসায় পড়েছিল নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ করিম-শরীফ বাহিনীর ডাকাত আটক সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১, আহত ৮৩৭: রোড সেফটি ফাউন্ডেশন চিতলমারীতে আটককৃত ৫০ বস্তা সার অবৈধভাবে বিক্রির অভিযোগ সীমান্তে বিএসএফের ১০ পুশ ইন অপচেষ্টা রুখে দিল বিজিবি বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

খোকসায় গ্রাম আদালত কার্যক্রম সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
খোকসা প্রতিনিধিঃ “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে কুষ্টিয়া খোকসা উপজেলা সভা কক্ষে স্থানীয় অংশীদারদের সাথে সমন্বয় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা: তাসমিন জাহান ও খোকসা থানা ওসি (তদন্ত) মোশাররফ হোসেন সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুধীজন ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন।
খোকসা উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক মোশাররফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ইউএনডিপির আর্থিক সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়ে) স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত কার্যত সাধারণ মানুষের দৈনন্দিন বিভিন্ন সমস্যার প্রতিদ্বন্দ্বী গ্রুপের সমাধান কল্পে ইউনিয়ন পরিষদে গঠিত আদালত কার্যকরী ভুমিকা পালন করতে পারে বলে উপস্থিত বক্তৃতারা মন্তব্য প্রকাশ করেন।
গ্রাম আদালত সাধারণ মানুষের সুখে দুঃখে এবং বিভিন্ন সমস্যার সমাধানের প্ল্যাটফর্ম হিসাবে গঠিত করতে পারলেই হয়রানি মুক্ত একটি বিচার ব্যবস্থা পরিচালনা করা সম্ভব বলে মনে করেন উপস্থিত বক্তারা।
বাংলাদেশ সরকারের গেজেট আকারে প্রকাশিত গ্রাম আদালত আইন গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে এবং বিভিন্ন সমস্যার সমাধানকল্পে কার্যকরী ভূমিকা পালন করছে। আর এই কার্যক্রমের জনসচেতনা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রমে পরিচালনায় স্থানীয় অংশেচারীদের নিয়েই আজকের সমন্বয়ে সভা অনুষ্ঠিত।
সভাই উপস্থিত সকলকে গ্রাম আদালতকে আরো অর্থবহ করতে সার্বিক সহযোগিতা চাওয়া হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।