দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে চালনা কলেজ পরিচালনা পরিষদের কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে| মহামান্য হাই কোর্টের আদেশ অমান্য করে কলেজ পরিদর্শক এই কমিটি অনুমোদনও দিয়েছেন| ফলে আদালত অবমাননার অভিযোগ উঠেছে| আর এতে চরমভাবে ক্ষুব্দ হয়েছেন শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ|
সূত্রে জানা গেছে, উপজেলা সদরে অবস্থিত চালনা কলেজ পরিচালনা পরিষদের কমিটি গঠনের জন্য খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা শ্রেণি কক্ষে প্রচার না করে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে গত বছর সেপ্টে¤^র মাসে খুলনা শহরে বসে একটি কমিটি গঠন করা হয়| এ ঘটনার এক মাস আগে থেকে অভিভাবকরা একাধিক বার কলেজে গিয়ে ভোটার তালিকা ও নির্বাচনের সিডিউল চাইলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেয়নি| এমনকি বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন ফর্ম চাহিলেও দেওয়া এবং দেখানো হয়নি| এঘটনায় ১২ জন অভিভাবক ওই অবৈধ কমিটি বাতিল চেয়ে প্রথমে জাতীয় বিশ^াবিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করেন| সেখানে কোন প্রতিকার না পেয়ে অভিভাবকগণ পরবর্তীতে ওই কমিটির বিরুদ্ধে হাই কোর্টে একটি মামলা করেন| হাই কোর্ট ৬০ দিনের মধ্যে সবাইকে নিয়ম মোতাবেক কমিটি গঠন করতে গত ১৮ ডিসে¤^র নির্দেশ দেন|
অভিভাবক প্রকাশ বৈরাগী, শংকর মন্ডল, অঞ্জনা মন্ডল, শহিদুল বিশ্বাস, শ্যামল বিশ্বাস, কমলেশ রায়, বিধান সরদার, আরতী রায়, চম্পা রায়, জয়দেব সরদার, আজিজ শেখসহ আরো অনেকে জানান, হাই কোর্টের আদেশ অমান্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক চাকুরি থেকে অবসরে যাওয়ার বিদায়ের দিন গত ১৪ জানুয়ারী উক্ত কমিটি অনুমোদন দিয়েছেন| ওই বানোয়াট কমিটি অনুমোদনের বিরুদ্ধে আমরা অভিভাবকগণ পুনরায় বিষয়টি হাই কোর্টকে অবগত করলে বিচারপতি গত ১১ মার্চ একটি রুল জারি করেন| এছাড়া বিবাদিগণকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন| কিন্তু উক্ত সকল আদেশ অমান্য করে সম্প্রতি কলেজে একটি সভাও হয়েছে| আর এতে তারা চরমভাবে ক্ষুব্দ হয়েছেন বলে জানান|
এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায় বলেন, সকল নিয়ম মেনে কলেজ পরিচালনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে| উক্ত কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অনেক আগে অনুমোদনও দিয়েছেন| অনেক দিন মিটিং হয় না তাই সম্প্রতি একটি মিটিং করা হয়েছে| এছাড়া কলেজের কমিটি নিয়ে হাই কোর্টে কোন মামলা নেই|
এব্যাপারে জানার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন (শিশির) কে একাধিক বার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি|