1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার খুলনায় মার্কেট-শপিংমল-দোকানসমূহ খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্বামী-সন্তান কানাডায়, মিরপুরে বাসায় পড়েছিল নিঃসঙ্গ নারীর গলিত মরদেহ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ করিম-শরীফ বাহিনীর ডাকাত আটক সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১, আহত ৮৩৭: রোড সেফটি ফাউন্ডেশন চিতলমারীতে আটককৃত ৫০ বস্তা সার অবৈধভাবে বিক্রির অভিযোগ সীমান্তে বিএসএফের ১০ পুশ ইন অপচেষ্টা রুখে দিল বিজিবি বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ মোংলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

দিঘলিয়ায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার দিঘলিয়া থানার উদ্যোগে সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে “সুধী সমাবেশ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা), পুলিশ সুপার, খুলনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহ আলম, অফিসার ইনচার্জ (ওসি), দিঘলিয়া থানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল), খুলনা। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা  করেন এস আই আদর্শ,
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ, দিঘলিয়া থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তাই নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
সুধী সমাবেশ ও মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।