1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

ফুলতলায় মালয়েশিয়ান প্রবাসী দীন মোহাম্মদকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
 এস এম মমিনুর রহমান,  ফুলতলা : ফুলতলা উপজেলার মশিয়ালী রুপা এলিশা কওমী মাদ্রাসায় বুধবার বেলা ১২ টায় মালয়েশিয়ান প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শেখ দ্বীন মোহাম্মদকে গনসংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি ফুলতলা উপজেলার মশিয়ালী দক্ষিণ পাড়া এলাকায় অবস্থিত রুপা এলিশা কওমী মহিলা আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসা সত্তাধীকারী মোছাঃ রুপা খাতুন এর সভাপতিত্বে এবং মোছাঃ হাবিবা খাতুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শেখ দ্বীন মোহাম্মদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক বেগ আব্দুর রাজ্জাক রাজ, হাফেজ মাওলানা শেখ আল আমিন, সভাপতি ফুলতলা খান জাহান আলী মডেল প্রেসক্লাব মিয়া বদরুল আলম, সাংবাদিক এস এম মমিনুর রহমান, সাংবাদিক সুব্রত বিকাশ মন্ডল, শেখ সওকত আলী, শেখ শফিউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে মাদ্রাসা প্রতিষ্ঠাতা জনাবা মোছাঃ রুপা খাতুন জানান এই প্রতিষ্ঠানের সকল উন্নয়ন ও অগ্রগতিতে মালয়েশিয়া প্রবাসী দ্বীন মোহাম্মদ ও আব্দুর রাজ্জাক রাজের অবদান অনস্বীকার্য ও ভবিষ্যতে এই অবদান আমাদের কাছে একটি মাইল ফলক হয়ে থাকবে বলে ভুয়সী প্রশংসা করেন। মালয়েশিয়ান প্রবাসী দ্বীন মোহাম্মদ ও আব্দুর রাজ্জাক রাজ তারা উভয়েই মাদ্রাসায় প্রবেশ এর রাস্তা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে বেলা ২টায় মশিয়ালী দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি মোশারফ হোসেন মোল্লা ও সাধারন সম্পাদক আব্দুস সালাম গাজী এর আমন্ত্রণে মসজিদের দোতলার ছাদ নির্মাণের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ গাজী, মোঃ ইউনুছ আলী গাজী, রেজোয়ান গাজী সহ আরো অনেকে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।