ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম বার বলেছেন, সমাজে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ীদের জন্য যদি কোন তদবির আসে তাকেও আইনের আওতায় আনা হবে। আমাদের দেশটাকে সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলেরই। সকলের সহযোগিতা পেলে পুলিশ আরো সুন্দরভাবে কাজ করতে হবে।
ফুলতলা থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মারগুব তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) মোঃ খায়রুল আনাম। মতবিনিময় সভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান গাউছুল আজম হাদী, উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, কাজী আনোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা আহসানুল হক লন্ডন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সম্পাদক শেখ মনিরুজ্জামান, এডভোকেট মিনা আক্তার, জামাল হোসেন ভুঁইয়া, মোতাহার হোসেন কিরণ, মাস্টার মফিজুল ইসলাম, ইউপি সদস্য সোনালী আক্তার, মোঃ আলমগীর হোসেন মোল্লা, মাস্টার মোশারফ হোসেন, রবিউল ইসলাম, সেলিম রেজা, জুলহাস মোল্লা, ইমরুল কায়েস নিতু, সৈয়দ অলিয়ির রহমান, মোঃ জিয়াউর রহমান খান, ফয়সাল শেখ, এনামুল হক, রাসেল মোল্লা প্রমুখ। সভা পরিচালনা করেন থানার এস আই মুরাদ হোসেন, এসআই শফিউজ্জামান ও এসআই বিশ্বজিৎ পাল। সবাই বক্তারা মাদক, সন্ত্রাস অনলাইন জুয়া, কিশোর গ্যাং রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের গুরুত্বারোপ করেন।