
যশোর প্রতিনিধি : যশোরের সাংবাদিক সমাজে পৃথক দুটি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক লোকসমাজের সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইনের ছোট ভাই আহসান হাবিব এবং প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য, স্বর্ণলতা নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক সুনীল ঘোষের মাতা লক্ষ্মীরানী ঘোষের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক লোকসমাজের সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইনের ছোট ভাই আহসান হাবিব বুধবার মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতেই তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আহসান হাবিবের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের অপূরণীয় ক্ষতি হয়েছে।
অন্যদিকে, প্রেসক্লাব যশোরের সদস্য ও স্বর্ণলতা নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক সুনীল ঘোষের মাতা লক্ষ্মীরানী ঘোষ (৯৩) বুধবার বিকেলে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
লক্ষ্মীরানী ঘোষের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান গভীর শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Like this:
Like Loading...
Related