
শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় নসিমন উল্টে সুজন মোল্লা (৩৮) নামে এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে| এসময় তার সাথে থাকা রিয়াদ নামের এক শ্রমিক আহত হয়| আহতকে শরণখোলা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে| বৃহস্পতিবার (৪ মে) সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজারে এই দুর্ঘটনা ঘটনা ঘটে| নিহত সুজন মোল্লা শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে| পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন মোল্লা কাঠভর্তি নছিমন নিয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় ছুটুখার বাজারের মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে| এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সুজন মারা যান| পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়| সুজন মোল্লার বাবা হানিফ মোল্লা জানান, সুজন মোল্লা তিন মাস আগে বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে| সে আর বিদেশে যাবেনা| এ কারণে তিনি একটি নছিমন ক্রয় করে কাঠের ব্যবসা শুরু করেন| নিজেই নছিমন চালাচ্ছিলেন| শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে|