1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-৬ ও র‌্যাব-৮-এর যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, সোনাডাঙ্গা এলাকায় সংঘটিত শাশুড়ি ও সৎ দুই সন্তান হত্যার আলোচিত মামলার ১ নম্বর আসামি রফিকুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সদর কোম্পানি এবং র‌্যাব-৮-এর একটি যৌথ অভিযানকারী দল বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রফিকুল খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা।
র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।
গত ২৯ মে খুলনার সোনাডাঙ্গা এলাকায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দায়ের হওয়া ট্রিপল মার্ডার মামলাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।