
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ| এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| উপজেলার পিলজংগ ইউনিয়নে এ ঘটনা ঘটে| গ্রেপ্তার হওয়া মোজাহিদ শেখ (৪০) একই গ্রামের মৃত গাউস শেখের ছেলে| বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ| সে পেশায় একজন রাজমিস্ত্রি| শুক্রবার (৫ জুন) দুপুরে অভিযুক্তকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে| মামলার বরাত দিয়ে পুলিশ জানান, ওই শিশু স্থানীয় একটি গণশিক্ষা বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী| অভিযুক্ত প্রতিবেশী হওয়ার সুবাদে প্রায়ই শিশুটিকে বিভিন্ন খাবার কিনে দিতেন| শিশুটি অভিযুক্তকে চাচা বলে ডাকতেন| গত ৩ জুন দুপুরে অভিযুক্ত ওই ব্যক্তি শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করানোর জন্য নিয়ে যান| সেখানে শিশুটিকে যৌন নির্যাতন চালানো হয়| পরে বাড়ি ফিরে শিশুটি শারীরিক যন্ত্রণা অনুভব করে| শিশুটি তার মায়ের কাছে অসুস্থতার কথা জানালে বিষয়টি প্রকাশ পায়| পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিমের পিতা একজন দরিদ্র দিনমজুর| সে কাজের সন্ধানে বাইরে থাকায় ও মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুবাদে অভিযুক্ত মোজাহিদ শেখ শিশুটিকে প্রায়ই ঘুরতে নিয়ে যেত| এর আগে শিশুটির কিছু কথাবার্তায় অভিযুক্তের বিষয়ে সন্দেহের সৃষ্টি হলেও বিষয়টি গুরুত্ব দেয়নি| সর্বশেষ শিশুটির অসুস্থতার পর পরিবারের সদস্যরা ধর্ষনের বিষয়ে বুঝতে পারেন| বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (৪ জুন) রাতে ˆবলতলী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে| ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে| ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে| মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে|